শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13014

sylhet

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ১৩:৩৫

আপডেট

১৩ জানুয়ারী ২০২৬ ১৩:৪১

সিলেট

সিলেটে যাত্রীবাহি বাসে তল্লাশি : আ ট ক ৩

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ১৩:৩৫

শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট–তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ ১২১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য চার লক্ষ চুরাশি হাজার টাকা বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার শিবপুর থানার আমাদি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ জেলার সদর থানার শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) এবং নরসিংদী জেলার সদর থানার নাগরিয়া কান্দি এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. আসিফ মিয়া (২০)–কে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত কম্বল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।