শিরোনাম
সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

https://www.emjanews.com/

13139

sylhet

প্রকাশিত

১৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৬

সিলেট

শ্রীমঙ্গলে থার্মাল অয়েল হিটার বিস্ফোরণে নি হ ত ১, আ হ ত ৩

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৬

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার নামক এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণকালে হঠাৎ ব্যাকফায়ার হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আসাদুল ইসলাম (৪২)। তিনি ওই কারখানার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

দুর্ঘটনায় আহত তিনজন হলেন- বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং গোলাম রব্বানী (ঢাকা)। আহত গোলাম রব্বানী কারখানায় সার্ভিস প্রদানের কাজে এসেছিলেন বলে জানা গেছে।

রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানান, ‘গতকাল রাতে থার্মাল অয়েল হিটার মেশিন রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে আমাদের সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম নিহত হন এবং আরও তিনজন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, ‘কারখানায় মেশিন বিস্ফোরণে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।’