শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14322

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১৫:৩৭

সিলেট

সিলেটে হ/ত্যা মা/ম/লা/য় ৭ বছর পলাতক: অবশেষে র‌্যাবের জালে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৫:৩৭

সিলেটের বালাগঞ্জে ৭ বছর আগে শামীমা বেগমকে হত্যা মামলার প্রধান আসামি আতিকুর রহমান ওরফে মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (১০ মার্চ) র‌্যাব-৯, সিপিএসসি সিলেট ও সিপিসি-২, শ্রীমঙ্গল যৌথ অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন রাজনগর কলেজ পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আতিকুর রহমান (৪৭) সিলেটের বালাগঞ্জের নতুন সোনামপুর গ্রামের সমছু মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, ভিকটিম শামীমা বেগম বালাগঞ্জ থানাধীন নতুন সুনামপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার স্বামীর চাচাতো ভাই আতিকুর রহমান মিন্টু মিয়া ও অন্যান্য বিবাদীদের সঙ্গে ভিকটিমের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০১৮ সালের ৩১ আগস্ট রাতে রাতে শ্বশুরবাড়ির শয়ন কক্ষে আতিকুর রহমান ওরফে মিন্টু মিয়া ও অন্যান্যরা ধারালো দা ও চাকু নিয়ে প্রবেশ করে ভিকটিমকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তারা এলোপাতাড়িভাবে লাথি, ঘুষি ও কিল মারা শুরু করে এবং আতিকুর রহমান ভিকটিমের বুকের ডান পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

চিৎকার শুনে স্থানীয়রা ভিকটিমকে বালাগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে আদিত্যপুর এলাকায় পৌঁছালে ভিকটিম মারা যান। ঘটনার পর ভিকটিমের মাতা বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।