শিরোনাম
দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান

https://www.emjanews.com/

14326

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১৯:৫৭

সিলেট

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৮

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৯:৫৭

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রীজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মোজাম্মেল হক'র নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনকভাবে দুটি প্রাইভেটকার গাড়ি তল্লাশী করে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করে গাড়ির চালকসহ ৮ জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা ও মোঃ স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে মো: তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মোঃ আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মোঃ রুবেল সরকার ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।

সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ এবং দুটি ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।