শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13155

sylhet

প্রকাশিত

১৯ জানুয়ারী ২০২৬ ১৪:০৬

আপডেট

১৯ জানুয়ারী ২০২৬ ১৪:০৮

সিলেট

সিলেটে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলো ১০টি আ/গ্নে/য়া/স্ত্র

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ১৪:০৬

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ১০টি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার ভোরে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ভারতীয় চারটি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ছয়টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।