শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13192

sylhet

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ১৭:০৮

আপডেট

২০ জানুয়ারী ২০২৬ ১৭:১১

সিলেট

সিলেটে পুলিশের জালে হাসান

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৭:০৮

জালালাবাদ থানার পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জালালাবাদ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিলেট নগরীর জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা পনিটুলা এলাকার নতুন মনজিলের ভেতরে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই স্থান থেকে ২১ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলে পুলিশ দাবি করেছে।

আটক ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সেলুয়া এলাকার বাসিন্দা আকরাম আলীর ছেলে হাসান আলী (৩০)। তাঁর বর্তমান ঠিকানা সিলেট নগরীর জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা পনিটুলা এলাকার নতুন মনজিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার তফসিল ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। মামলার নম্বর ৭। পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।