শিরোনাম
সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

https://www.emjanews.com/

13196

sylhet

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ১৮:২১

সিলেট

শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৮:২১

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের কমলগঞ্জে হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন 'কমলগঞ্জ প্রেসক্লাব'। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশের কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে এই জনপদের কোনো মানুষকেই আর শীতে কষ্ট পেতে হবে না।’

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।

তীব্র শীতে কাতর হয়ে পড়া উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক অসহায় নারী, পুরুষ ও বৃদ্ধের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষের মুখে হাসির রেখা ফুটে ওঠে। অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, ‘লেখনীর পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশায় সরাসরি পাশে দাঁড়ানোই প্রকৃত সাংবাদিকতা।’

কমলগঞ্জ প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শীতের প্রকোপ থাকা পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত সুধীজন। এসময় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।