শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13264

surplus

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৯:৪৬

অন্যান্য

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ খবর জানাজানি হলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। তবে অধ্যাদেশটি কবে জারি করা হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি।

এদিন দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন আসার পরপরই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অধ্যাদেশ অনুমোদনের খবর নিশ্চিত হতেই শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে অধ্যাদেশ অনুমোদনের সুখবর তাঁদের জানিয়েছেন।