শিরোনাম
বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক

https://www.emjanews.com/

13355

sports

প্রকাশিত

২৬ জানুয়ারী ২০২৬ ২৩:৩০

খেলাধুলা

 বাংলাদেশ না খেলায় সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ২৩:৩০

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে ম্যাচ খেলার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের অনুমতি দেয়নি।

বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি।

শুধু দলই নয়, বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের আবেদনও বাতিল করেছে আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে। এ ধরনের ঘটনা সাধারণত দেখা যায় না। বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলেনি, তখনো বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কাভার করেছেন। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। পুরো বিষয়টি হতাশাজনক।’

এ ঘটনায় পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দিতে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, যা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত।’

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে পেশাগত স্বাধীনতার পরিপন্থী এবং অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।