শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13417

sylhet

প্রকাশিত

৩০ জানুয়ারী ২০২৬ ১৬:৫৪

সিলেট

জৈন্তাপুরে নদীতে নেমে প্রাণ গেল পর্যটকের

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ১৬:৫৪

জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ার নামক স্থানে গোসলে নামেন শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের ছাত্র মো. মুসআব আমীন। এ সময় নদীর চোরাবালিতে তিনি তলিয়ে যান এবং নিখোঁজ হন।

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর বিকাল আনুমানিক ৪টার দিকে নদী থেকে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল প্রস্তুত শেষে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।