https://www.emjanews.com/

13445

sylhet

প্রকাশিত

৩১ জানুয়ারী ২০২৬ ১৪:৪৮

আপডেট

৩১ জানুয়ারী ২০২৬ ১৫:০৩

সিলেট

সিলেটের ‘জাহাজ বিল্ডিং’য়ে মিললো পুলিশের গু*লি*সহ বি*স্ফো*র*ক দ্রব্য

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ১৪:৪৮

সিলেট নগরীর শাহপরান (রহ.) থানার টিলাগড় এলাকার একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে বিশেষ অভিযানে ককটেলসদৃশ্য বস্তু, বাংলাদেশ পুলিশের নামে বরাদ্দকৃত গুলি ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) এসএমপি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয় বলে ডিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, এডিসি (ডিবি-সিটি অ্যান্ড সিসি) সাহাদত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় কালাশীল এলাকার মৃত আব্দুল মালিকের মালিকানাধীন ‘জাহাজ বিল্ডিং’ নামের ভবনের ৯/বি নম্বর বাসার তৃতীয় তলার ৩০৪ নম্বর ইউনিটের উত্তর পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি ককটেলসদৃশ্য বস্তু, বাংলাদেশ পুলিশের নামে বরাদ্দকৃত ৬টি সাদা রঙের রাবার বল এবং ১১টি সবুজ ও লাল রঙের লিড বল কার্তুজ ছিল বলে ডিবি দাবি করেছে।

এ ছাড়া একটি নীল রঙের ব্যাকপ্যাক, কাগজের তৈরি সাবানের প্যাকেট, ব্যবহৃত স্কচটেপের অবশিষ্টাংশ, তারযুক্ত ব্যাটারি কেস, বিভিন্ন রঙের তারযুক্ত এলইডি লাইট, ইলেকট্রিক রেজিস্ট্যান্ট, একটি ইলেকট্রিক সুইচ, বারুদযুক্ত সলতে, আতশবাজির বারুদযুক্ত স্টিক, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, কাগজের পাইপ ও প্লাস্টিকের ছিপিও জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

উদ্ধার হওয়া আলামতগুলো কীভাবে সেখানে এল এবং কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ডিবি কর্মকর্তারা বলেন, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।