শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13505

sylhet

প্রকাশিত

০২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৪

আপডেট

০২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৯

সিলেট

সিলেটে প্রশাসনের অভিযান : ২ লাখ ঘনফুট বালু জব্দ

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৪

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশবিধ্বংসী বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) ও শনিবার (৩১ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করেন। সংবাদের ভিত্তিতে জানা যায়, বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে সবুড়ী নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে মজুত করা হচ্ছিল।

সরেজমিনে অভিযান চালিয়ে প্রায় ২০টি স্থান থেকে আনুমানিক ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয় বলে প্রশাসন জানিয়েছে। অভিযানের খবর টের পেয়ে সংশ্লিষ্টরা বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিন সরিয়ে ফেলেছে বলে জানানো হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দ বালু বিক্রি করা হবে। ওই এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।