https://www.emjanews.com/

13544

sylhet

প্রকাশিত

০৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

সিলেট

নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড. রেজা কিবরিয়ার মতবিনিময়

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘দেশের অর্থর্নীতি সমৃদ্ধ করণে প্রবাসীদের অবদান দেশের মানুষ শ্রদ্ধাার সাথে স্বরণ করে। এবারের জাতীয় নির্বাচন,দেশের ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নির্বাচনী এলাকাকে অবহেলিত এবং অনুন্নত জনপদ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘শহর এলাকার অপরিচ্ছন্নতা এবং গ্রাম এলাকায় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ।’

শিক্ষা, স্বাস্থ্য, ক্রিড়া ও সাংস্কৃতিক উন্নয়নের প্রতিশ্রিতি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী প্রতীক ধানের শীষ বিজয়ী হলে, প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মহিলা কলেজ নির্মাণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার উন্নয়নে পৃথক দুটো আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে ‘

মঙ্গলবার দুপুরে (৩ ফেব্রুয়ারি) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব একথা বলেন।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রাবাসী নিয়ে ‘গ্লোবাল’ এসোসিয়েশনের উদ্যোগে এবং নিউজ পোর্টাল ‘বার্তা সিলেটের’ সহযোগিতায় ব্যতিক্রমী ও সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী তানবীর আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীস প্রবাসী হাফেজ আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জিল্লুর রহমান, যুক্তরাজ্য লেখক ও কলামিস্ট আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রোমান আহমদ।

সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শামীম ঘোরী, আব্দাল মিয়া, আব্দুল মোমিন, সোলেমান আহমেদ, আমীর হোসেন, জুয়েল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শওকত হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মঈনুল ইসলাম দুলাল, আবুল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রবাসীরা বলেন, ‘ড. রেজা কিবরিয়া একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার খ্যাতি রয়েছে। তাঁর প্রয়াত পিতা শাহ এএমএস কিবরিয়াও ছিলেন বাংলাদেশের সফল অর্থমন্ত্রী। নির্বাচনী এলাকার (নবীগঞ্জ-বাহুবল) উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই তিনি প্রার্থী হয়েছেন। তিনি দেশের সেরা অর্থনীতিবিদ হলেও রাজনীতি শিখতে তার কোনো বেগ পেতে হয়নি। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ তাকে আপন করে নিচ্ছেন। ইতিমধ্যেই তিনি চমক দেখাতে শুরু করেছেন। রেজা কিবরিয়া দেশের সম্পদ। এলাকার উন্নয়ন তাঁর কোন বিকল্প নেই। ড. রেজাকে নিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, সেটা কাজে লাগাতে হলে অবশ্যই তাঁকে বিজয়ী করতে হবে। নিজস্ব দায়িত্ববোধ থেকে প্রবাসীরা দেশে এসেছেন। নবীগঞ্জের ইতিহাসে এটা বিরল ঘটনা। বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের বিজয়ে একাট্টা হয়ে কাজ করছেন তাঁরা।’