শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18054

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ২০:২২

সিলেট

সিলেটে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৯, আটক ১৮৩ যান

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ২০:২২

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন অমান্য করায় ১৮৩টি যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী এবং বিনা পরোয়ানাসহ মহানগর অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালীন নগরীর বিভিন্ন স্থান থেকে ১৯৫ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ (৯০০ পিস) অবৈধ ভারতীয় নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়।

অন্যদিকে, সড়ক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্রাফিক বিভাগ। ২৪ ঘণ্টায় ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ৯৩টির বিরুদ্ধে মামলা ও ৯০টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।