শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ

https://www.emjanews.com/

13555

sylhet

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৪

সিলেট

নির্বাচন ঘিরে সিলেটসহ সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি তারা দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স-বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে হবে। দায়িত্ব পালনের পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার ক্ষমতাবলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

এ ছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।