শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13559

sylhet

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:১৭

আপডেট

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২৬

সিলেট

সিলেটে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খু*ন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:১৭

সিলেটের কানাইঘাটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাটের মুক্তাপুর গ্রামের হারিছ উদ্দিনের পুত্র। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাবিলকে তার চাচাতো ভাই ইসলাম হোসেন ছুরিকাঘাত করে হত্যা করে।

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত একই বাড়ির বাসিন্দা। বুধবার সকালে বাড়ির পাশে ময়লার নালায় মাটি ভরাটের কাজ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইসলাম পলাতক রয়েছে এবং তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।