শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13597

sylhet

প্রকাশিত

০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৮

আপডেট

০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২৫

সিলেট

সিলেটে ৪ দিন মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৮

আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিলেটে চার দিনের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টাকে সামনে রেখে এই সময়ের মধ্যে কোনো ধরনের আক্রমণাত্মক কার্যক্রম কিংবা বিশৃঙ্খল আচরণ করা যাবে না।

এ ছাড়া ভোটার ও নির্বাচনি কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্মকর্তাদের হুমকি দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র বহন এবং যেকোনো ধরনের শক্তি প্রদর্শনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশাসনের মতে, এই চার দিনের নিষেধাজ্ঞা নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।