শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13628

sylhet

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৯

আপডেট

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২১

সিলেট

সিলেটবাসীর গ্যাস, বিদ্যুৎ, পানির হিস্যা নিশ্চিত করবো : ডা. শফিকুর রহমান

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৯

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, খনিজ সম্পদের যে ভাগ এবং সুবিধা পাওয়ার কথা তা অধিকাংশ ক্ষেত্রে সিলেটবাসী পাচ্ছে না। সিলেটের সকল জায়গায় এখনো গ্যাস পৌঁছেনি। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখন সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না। সিলেটের নদীগুলো হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীভাঙনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন। আবার শুকনো মৌসুমে নদীতে পানি থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া আলাদীনের চেরাগের মতো। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, অব্যবস্থার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সব আমাদের নিত্যদিনের সঙ্গী। মদ, গাঁজা, অস্ত্র অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

তিনি বলেন, প্রিয় বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপর কেউ আর চাঁদাবাজির সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই কোনো অফিস, আদালত, কার্যালয়ে কারো ঘুষ নেওয়ার সুযোগ হবে না, সাহস হবে না। সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।