শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13642

surplus

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৩

অন্যান্য

টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৩

ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটির কারণে বন্ধ থাকছে শ্রেণি কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলতি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

টানা পাঁচ দিনের এই ছুটিতে শিক্ষার্থীরা স্বস্তি পেলেও শিক্ষা কার্যক্রমে সাময়িক বিরতি পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।