শিরোনাম
২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ

https://www.emjanews.com/

20809

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ২০:৫২

সিলেট

ভারতের কারাগারে সিলেট সীমান্তে আটক বাংলাদেশি যুবক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২০:৫২

শাহরিয়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক যুবক শাহরিয়ারকে দুই দিনেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বর্তমানে তিনি ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর দুই দেশের দূতাবাসের সমন্বয়ে আউট পাসের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আটক শাহরিয়ার (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি স্থান থেকে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

শাহরিয়ারের পারিবারিক সূত্র জানায়, তিনি কানে কম শোনেন। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে না গিয়ে তিনি পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যান। একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেটভিউকে বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে শাহরিয়ার বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। ভারতের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে দুই দেশের দূতাবাসের সমন্বয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আউট পাসের মাধ্যমে শাহরিয়ারকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এর আগে শনিবার বিকেলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শাহরিয়ারকে আটকের বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছিলেন বিজিবি অধিনায়ক।