শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13705

sylhet

প্রকাশিত

১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪১

সিলেট

সিলেটে দোকানপাট বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪১

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটে একদিনের জন্য সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের সিদ্ধান্ত জানাতে এ ঘোষণা দেওয়া হয়।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে দুদিন দোকান বন্ধ থাকবে এমন প্রচারণা সঠিক নয়। তিনি বলেন, কেবল নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দোকানপাট বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, কে বা কারা দুদিন দোকান বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।

আব্দুর রহমান রিপন বলেন, দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অঞ্চলভিত্তিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারেন। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা নির্বাচনের দিন সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।