শিরোনাম
সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’

https://www.emjanews.com/

13751

sylhet

প্রকাশিত

১২ ফেব্রুয়ারী ২০২৬ ১০:০১

আপডেট

১২ ফেব্রুয়ারী ২০২৬ ১০:৪১

সিলেট

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: খন্দকার মুক্তাদির

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১০:০১

ছবি: ইমজা নিউজ

সিলেট ১ আসনের সারদা হল ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে খন্দকার মুক্তাদির বলেন, “স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভোট দিলাম। আমার দেখা শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা এখনো ঘরে আছেন তারা যেন বের হয়ে ভোট দেন।”

তিনি বলেন, রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে এবং আল্লাহর মেহেরবানিতে তা পুনরুদ্ধার করা গেছে। ভোটের মাধ্যমে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মুক্তাদির আরও বলেন, ভোটের মাধ্যমে দেশে জবাবদিহিতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। এতে দেশের আপামর মানুষ বেঁচে থাকার স্বার্থকতা খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।