বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা পাতন গ্রামের বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নিজের বসতঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লামা পাতন গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের নিজ বসত ঘরে তার মরদেহ ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
