বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিপরিষদের রূপরেখা নিয়ে চলছে নানা আলোচনা। এই আলোচনায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্তত ৩১ জনের নাম এসেছে নির্ভরযোগ্য সূত্র থেকে।
সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত বিএনপির নীতিনির্ধারকরা ৩১ জনের বিভিন্ন দায়িত্বের বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। এর মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। স্পিকার হতে পারেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন বা নিতাই রায় চৌধুরী।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্রমন্ত্রী আমীর খসরু, প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির, অর্থমন্ত্রী ড. রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী সাঈদ আল নোমান, আইন মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তথ্য মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ড. মাহদী আমিন, পরিকল্পনা মন্ত্রণালয়ে ড. আব্দুল মঈন খান, বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ে মেজর (অব.) হাফিজ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নজরুল ইসলাম খান, পানিসম্পদ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আমান উল্লাহ আমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে জোনায়েদ সাকি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. এ জেড এম জাহিদ, যুব ও ক্রীড়া আলী আজগর লবি, ধর্ম মন্ত্রণালয়ে শামীম কায়সার লিংকন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী শামসুজ্জামান দুদু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগে নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয়ে গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ড. ইসমাইল জাবিউল্লাহ, সমাজকল্যাণে রুহুল কবির রিজভী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ানের নাম শোনা যাচ্ছে।
