শিরোনাম
সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’

https://www.emjanews.com/

13852

sylhet

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৪৬

আপডেট

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫০

সিলেট

সিলেটে ডিবির জালে ৬ জন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৪৬

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকায় প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ২২টা ৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগানের অন্তর্গত বুরজান চা কারখানা এলাকার মাঝলাইনে শংকর ছত্রীর বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটককৃত শংকর ছত্রী (৩৮) খাদিম চা বাগান এলাকার কুশেন্দ্র ছত্রীর ছেলে, আটককৃত ইরাক চিচাম (২৭) খাদিম চা বাগান এলাকার মৃত নিরেন ডিব্রার ছেলে, আটককৃত শিতেশ বাউরী (২৭) খাদিম চা বাগান মাঝলাইন এলাকার কুকিল বাউরীর ছেলে, আটককৃত সজীব লোহার (২৬) বুরজান চা কারখানা এলাকার মৃত বাবুল লোহারের ছেলে, আটককৃত অধীর ছত্রী (৩৪) খাদিম চা বাগান উত্তর লাইন এলাকার শ্রীধাম ছত্রীর ছেলে এবং আটককৃত দিবাকর ছত্রী (২৩) খাদিম চা বাগান বাগমারা কোনা এলাকার কানন ছত্রীর ছেলে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় এসএমপি অ্যাক্ট, ২০০৯ এর ১০৪ ধারায় একটি ননএফআইআর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।