শিরোনাম
সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: আরিফুল হক চৌধুরী দ্বিতীয় সারির দল নিয়েই ২৬ রানে জিতল নিউজিল্যান্ড সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’

https://www.emjanews.com/

13898

sylhet

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৬

সিলেট

সিলেটে পুলিশের জালে নাঈম ও উজ্জল

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৬

সিলেট নগরীতে অভিযানে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কোতোয়ালী থানার পুরাতন জেল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানাধীন পুরাতন জেল রোড এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।

আটককৃত সিলেট জেলার, মোগলাবাজার থানার, সিলাম টিলাপাড়া এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মো. নাঈম (২৫), বর্তমানে একই এলাকায় বসবাস করছেন এবং সিলেট জেলার, ওসমানীনগর থানার, দশহাল এলাকার তেরা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৪৫) বর্তমানে ওসমানপুর এলাকায় বসবাস করছেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।