শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13899

sylhet

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:০২

আপডেট

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:০৯

সিলেট

সিসিক বলছে মুরগি ১৭০, বাজারে ১৮৫: ইমজা নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:০২

ছবিটি আজ বুধবার দুপুর নগরীর আম্বরখানা মাছ বাজারের সামনের মুরগির দোকান থেকে তোলা।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্ধারিত দামে পোল্ট্রি মুরগি কেজিপ্রতি ১৭০ টাকা বিক্রির কথা জানালেও নগরীর বিভিন্ন বাজারে তা ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে- এমন সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইমজা নিউজে প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার দুপুরে নগরীর রিকাবীবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। অভিযানে বাজারে প্রদর্শিত মূল্যতালিকা ও বিক্রয়মূল্যের মধ্যে অসামঞ্জস্য পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিসিকের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে পোল্ট্রি মুরগির দাম নির্ধারণ করা হয়েছিল ১৭০ টাকা। কিন্তু সরেজমিনে দেখা যায়, অনেক দোকানেই ১৮৫ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। কিছু বিক্রেতা দাবি করেন, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্য রাখা সম্ভব হচ্ছে না।

অভিযানকালে ভোক্তা অধিকার কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নির্ধারিত দামের বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দোকানে মূল্যতালিকা স্পষ্টভাবে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

ক্রেতারা বলছেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে হয়তো এমন তদারকি দেখা যেত না। তারা নিয়মিত বাজার মনিটরিং জোরদারের দাবি জানান, যাতে রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে।

এ বিষয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “নির্ধারিত দামের বেশি নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চলবে।”

রমজানকে সামনে রেখে বাজারে যাতে কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সবকিছুর দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬৫ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৮৫ টাকা। একসপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা দাম বেড়েছে। তাছাড়া সবজি, মাছ, মাংস এবং ফলের দামও বাড়তি। 

আরও পড়ুন

সিলেটে রমজানের আগে লাগামহীন দ্রব্যমূল্য: সিসিকের মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি