শিরোনাম
সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

https://www.emjanews.com/

13927

sylhet

প্রকাশিত

২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৫৯

আপডেট

২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৯

সিলেট

১ হাজার মেয়ের বিয়ে দিতে হবে মন্ত্রী আরিফকে!

প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৫৯

সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-কে ১ হাজার বিবাহযোগ্য মেয়ের বিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল নির্বাচনের আগে। পাশাপাশি অসহায় মানুষের জন্য একটি লঙ্গরখানা (বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান) স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়। বরুণার পীর সাহেব রশীদুর রহমান ফারুক একটি মাহফিলে এ বক্তব্য দেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে পীর সাহেব বলেন, “টাকার অভাবে অনেক বেটিন্তর (মেয়েদের) বিয়া অয় না। নিয়ত করউক্কা, এমপি অইয়া সংসদে গেলে এক হাজার বেটিন্তর আমি বিয়া দেওয়াইয়া দিমু।”

তিনি আরও বলেন, “গোয়াইনঘাটে একটা লঙ্গরখানা দিতে অইবা। গরিব অখলে খাইবার লাগি, সকালখুর (সকালের) নাস্তা।”

জবাবে আরিফুল হক চৌধুরীকে বলতে শোনা যায়, “ইনশাআল্লাহ।”

জানা গেছে, নির্বাচনের আগে একটি ধর্মীয় সমাবেশে এই বক্তব্য ধারণ করা হয়।

এদিকে নির্বাচন শেষে বিপুল ভোটে জয়ী হয়ে আরিফুল হক চৌধুরী এখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে সিলেটে এসেছেন। আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি বরুণা মাদ্রাসা পরিদর্শন করবেন এবং পীর সাহেব রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

স্থানীয়ভাবে প্রভাবশালী এই আধ্যাত্মিক নেতার প্রতি আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের শ্রদ্ধা রয়েছে। ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত আরিফুল হক চৌধুরী আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে থাকেন। বরুণার পীর সাহেব সিলেটের অন্যতম প্রভাবশালী বুজুর্গ হওয়ায় তিনি বিভিন্ন সময় তাঁর দোয়া ও পরামর্শ নিয়ে থাকেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময়সহ পরবর্তী সময়েও বরুণা মাদ্রাসার বিভিন্ন মাহফিল এবং বড় ধর্মীয় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকেন আরিফুল হক চৌধুরী।