শিরোনাম
সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

https://www.emjanews.com/

13929

sylhet

প্রকাশিত

২১ ফেব্রুয়ারী ২০২৬ ১২:০৯

আপডেট

২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:১৯

সিলেট

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সং ঘ র্ষে ৩ জনের প্রাণহানি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১২:০৯

মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার শাহপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর দুই যাত্রী। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, শনিবার রাত দেড়টার দিকে শাহপুর নামক এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক আলিনুর ও রেহান নামের এক যাত্রীর মৃত্যু ঘটে। নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।

গুরুতর আহত অপর যাত্রী রুবেল মিয়াকে ফায়ারসার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সিএনজি যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।