শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

13952

sylhet

প্রকাশিত

২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৪৩

সিলেট

সোবহানীঘাট থেকে একজনকে ধরলো পুলিশ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৪৩

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালান। অভিযানে কোতোয়ালী মডেল থানা এলাকার সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট থানার উত্তর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বশির মিয়া বশুর ছেলে মো. আলী (৩০)। পুলিশ জানায়, তার কাছ থেকে ২০ বোতল বিদেশি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।