জগন্নাথপুরে নব-নির্বাচিত এমপি মোহাম্মদ কয়ছর আহমদকে প্রশাসনের সংবর্ধনা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৩
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্যে মোহাম্মদ কায়ছর আহমেদকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কায়ছর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল), মো. রফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।
নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কায়ছর আহমেদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সময় মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
