শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

13973

sylhet

প্রকাশিত

২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫০

আপডেট

২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫৩

সিলেট

হবিগঞ্জে স্বামীকে খু*ন করে পালালেন স্ত্রী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫০

মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামে স্বামীকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফেরদৌস মিয়া (৩৫) বারচান্দুরা গ্রামের সমসু মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের বুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছে। তার বুকে ধারাল অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ।

মাধবপুর থানার এসআই শাহনুর রহমান জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।