https://www.emjanews.com/

13990

international

প্রকাশিত

২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৪

আন্তর্জাতিক

জাতিসংঘে প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি দাবি করেছে ভেনেজুয়েলা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৪

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্ত করার দাবি জানিয়েছে কারাকাস। দেশটি বিষয়টি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে।

এর আগে গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী মাদুরোকে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। ভেনেজুয়েলা বিষয়টিকে অবৈধ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করেন। বর্তমানে তারা নিউইয়র্কে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, “মাদুরো যুক্তরাষ্ট্রের মাদকপাচার সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে বর্ণনা করেছেন। এই ‘অবৈধ সামরিক অভিযান’ ভেনেজুয়েলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য মেটাতে কূটনৈতিক পথ বেছে নিয়েছে এবং দেশটি অতীতের ক্ষত স্বীকার করে ক্ষমা ও পুনর্মিলনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি আইনসভায় সর্বসম্মতিক্রমে একটি নতুন সাধারণ ক্ষমা আইন গৃহীত হয়েছে।