শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14017

sylhet

প্রকাশিত

২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:০৯

আপডেট

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২২

সিলেট

সিলেটে ভূমিকম্প: উৎপত্তি মায়ানমার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:০৯

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মায়ানমারে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্যমতে, ভূমিকম্পটির মূল কেন্দ্র (এপিসেন্টার) ছিল মায়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইক থেকে ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার বা ৬২.৮ মাইল। এই উৎপত্তিস্থলটি সিলেট থেকে ৩৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ সময় ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। সিলেট ছাড়াও দেশের আরও কয়েকটি স্থানে এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।