শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

14019

sports

প্রকাশিত

২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৩৪

খেলাধুলা

শ্রীলংকাকে উড়িয়ে সুপার এইটে এক ধাপ এগোল নিউজিল্যান্ড

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৩৪

ছবি: সংগৃহীত

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে ওঠার পথে একধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠে ৬১ রানে হারায় কিউইরা।

এর আগে সুপার এইটে পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ড পায় মাত্র ১ পয়েন্ট। তবে শ্রীলংকার বিপক্ষে এই জয়ে দুই ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৩। অন্যদিকে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় শ্রীলংকা।

বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে বিপদে পড়ে তারা-এক পর্যায়ে ৮৪ রানে ৬ উইকেট হারায় দলটি। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিচেল স্যান্টনার। তিনি ২৬ বলে ২টি চার ও ৪টি ছক্কায় এই ইনিংস সাজান। অপরাজিত থেকে ২৩ বলে ৩১ রান করেন ম্যাকনকি। দুজন মিলে ৪৭ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শেষ ৪ ওভারে তারা যোগ করেন ৭০ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলংকা। পুরো ইনিংসে তারা ৭ উইকেটে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন কামিন্দু মেন্ডিস। পেস বোলার দুনিথ ওয়েলালাগে করেন ২৯ রান।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রাচিন রবিন্দ্র। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। অধিনায়ক ম্যাট হেনরি ২ ওভারে মাত্র ৩ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন গ্লেন ফিলিপস ও স্যান্টনার।

এই জয়ের মাধ্যমে সুপার এইটের পথে শক্ত অবস্থান তৈরি করল নিউজিল্যান্ড, আর টানা হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো স্বাগতিক শ্রীলংকার।