শিরোনাম
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম

https://www.emjanews.com/

17972

sports

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২২:১৮

খেলাধুলা

৯০ হাজার মার্কিন ডলার জরিমানা ও ১০ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টিনার পারেদেস

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২২:১৮

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়োনেল পারেদেসসহ একাধিক ফুটবলারকে শাস্তি দিয়েছে ফিফা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন পারেদেস; আন্তর্জাতিক ফুটবলে তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব শাস্তির কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

পারেদেসের পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকেও ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে।

ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেওয়া এবং এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগ ওঠে পারেদেসের বিরুদ্ধে। পরে দুই দলের অন্যান্য খেলোয়াড়ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শুধু খেলোয়াড়দের নয়, দল হিসেবেও আর্জেন্টিনাকে শাস্তি দিয়েছে ফিফা। নিজেদের মাঠে পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে তাদের। তবে এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

ফলে বিশ্বকাপের ফাইনালের পর মাঠের বাইরের ঘটনার রেশ বেশ বড় শাস্তির মধ্য দিয়েই টানতে হচ্ছে আর্জেন্টিনাকে।