শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17993

sports

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৯:০৭

খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে প্রতিহিংসামুক্ত রাজনীতি চান ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৯:০৭

ছবি: সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন এনে দেশে প্রতিহিংসামুক্ত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২২ আগস্ট) বিকেলে হবিগঞ্জে জেলা পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাঠের মানুষ, মাঠের শক্তির মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। সকল রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য, যেন মানুষ নির্ভয়ে সত্য কথা বলতে পারে। তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।’

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, বর্তমান সময়ে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটিকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের বাছাই করে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য একটি সুস্থ-সবল জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

সভায় জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।