https://www.emjanews.com/

14061

surplus

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৮

অন্যান্য

আর্ত-মানবতার সেবায় শাহ ফাউন্ডেশনের অবদান অনন্য: অ্যাডভোকেট সুহেল

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৮

ছবি: সংগৃহীত

আর্ত-মানবতার সেবায় সিলেটের শাহ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহপরাণ মাজার গেইট এলাকার শান্তিনগর হাউজিংয়ে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে তালিমুল কোরআন মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর লিয়াকত শাহ ফরিদী।

অ্যাডভোকেট সুহেল বলেন, ‘২০১৪ সাল থেকে শাহ ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ফাউন্ডেশন সমাজকল্যাণে আরও বড় ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মফিজুর রহমান মফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, শাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এবি ব্যাংকের সাবেক ম্যানেজার এস এম সুজ্জাদ আলী, মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি অধ্যক্ষ আবিদুর রহমান, সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, ব্যাংকার ও অভিনেতা মোশতাক চৌধুরী এবং তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা হেলাল আহমদ।

এছাড়াও বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মুফতি মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মো. মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রফিক, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মঞ্জুর এলাহী সামী এবং জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক ওয়ায়েছ কুরুনি উজ্জ্বল।

এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক বাহাদুর, আব্দুর রশীদ, অ্যাডভোকেট শুক্কুর আলী, রজব আলী, বদরুল ইসলাম, মো. আব্দুল মতিন, আব্দুল লতিফসহ অনেকে।

অনুষ্ঠানে তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।