শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14063

sylhet

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৩

আপডেট

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২২

সিলেট

হবিগঞ্জ-সিলেট বাস চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৩

ছবি: সংগৃহীত

শ্রমিককে মারধরের ঘটনায় বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জ–সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল শুরু হয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় শুক্রবার বিকাল থেকে আবারও সড়কে নেমেছে বিরতিহীন বাসগুলো।

এর আগে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ ঘোষণা করলে সিলেট ও হবিগঞ্জগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের, অনেকেই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকের পর উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিলে বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন ইমজা নিউজকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত সমাধানে পৌঁছানো হয়েছে, এবং বিকাল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। খুব শিগগরিই বিষয়টি সম্পূর্ণ মীমাংসা হবে। এখন থেকে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।’

উল্লেখ্য শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সারাদিন ওই সড়কে হবিগঞ্জের প্রায় ৩০০টি বিরতিহীন বাস চলাচল বন্ধ রাখে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ফলে জনপ্রিয় এই রুটে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল জানান, সকালে সিলেটের শেরপুর এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহনের স্টাফদের সঙ্গে বিরতিহীন বাসের স্টাফদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সিলেট বাস টার্মিনালে সকাল পৌনে ৮টার দিকে হানিফ পরিবহনের কয়েকজন স্টাফ একত্র হয়ে বিরতিহীন বাসের সুপারভাইজার কল্যাণ বাবুকে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় কল্যাণ বাবুকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

মালিক ও শ্রমিক সমিতির মধ্যস্থতায় বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। টার্মিনালগুলোতে আবারও স্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে এবং নিয়মিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল করছে।