শিরোনাম
সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী সিলেটে বজ্রবৃষ্টি হতে পারে আজ মহাজাগতিক বিস্ময়: আজ সন্ধ্যায় আকাশে বসছে ৬ গ্রহের মেলা ​ সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল: সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের মিলনমেলা

https://www.emjanews.com/

14068

sylhet

প্রকাশিত

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:১১

আপডেট

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৩৩

সিলেট

হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:১১

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি পাঠানো হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা বকেয়া মজুরি-বেতন পরিশোধ নিশ্চিত করতে সরকার কাজ করছে।  এবার হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা।

মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স নির্ধারিত সময়ে পৌঁছানো নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে।

মন্ত্রী আরিফুল হক বলেন, আগামী ১৮০ দিনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যে কিভাবে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ যেসব জায়গায় বন্ধ আছে তা পুনরায় চালু করা যায় আমরা সেভাবে কাজ করছি। আগামী মাসের মধ্যে অগ্রগতি দেখতে পারবেন।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রম চলছে। এ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। দেশের দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মতবিনিময় শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদী ভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সিলেট-১ আসনে সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।