শিরোনাম
সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী সিলেটে বজ্রবৃষ্টি হতে পারে আজ মহাজাগতিক বিস্ময়: আজ সন্ধ্যায় আকাশে বসছে ৬ গ্রহের মেলা ​ সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল: সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের মিলনমেলা

https://www.emjanews.com/

14076

tourism

প্রকাশিত

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৮

পর্যটন

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৮

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর একজন মুখপাত্র জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, `মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।'

তিনি আরও বলেন, দাম্মাম, কুয়েত, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ ও আবুধাবিসহ যেসব গন্তব্যে যাত্রীরা ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসেন। যাত্রীদের জন্য যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে ১৩৬৩৬।

জানা গেছে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরান-এর ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। একই সঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে সাইবার হামলার ঘটনাও ঘটে।

এর জবাবে ইরান ইসরায়েল ও আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিতের বিষয়ে বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, `সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।'

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট রুটের নির্ধারিত বেশ কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে যে নির্দেশনাগুলো দিয়েছে, তা হলো-

ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগেভাগে জানাতে হবে।

এয়ারলাইনসের কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে।

পুনঃনির্ধারিত ফ্লাইট সম্পর্কে স্পষ্ট ও সমন্বিত তথ্য নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যগামী যেসব রুটে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তারা নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে দ্রুত যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।