শিরোনাম
সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী সিলেটে বজ্রবৃষ্টি হতে পারে আজ মহাজাগতিক বিস্ময়: আজ সন্ধ্যায় আকাশে বসছে ৬ গ্রহের মেলা ​ সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল: সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের মিলনমেলা

https://www.emjanews.com/

14078

surplus

প্রকাশিত

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২২

আপডেট

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৪৫

অন্যান্য

ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২২

ছবি: ইমজা নিউজ

ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইমজার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশন-এর ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি-এর স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান।

কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এসএ এর স্টাফ চিফ ভিডিও জার্নালিস্ট লিটন চৌধুরী এবং দ্বিতীয় সহসভাপতি হয়েছেন বৈশাখী টিভি-এর সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার মো. আমিনুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভি-এর সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার; প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন সময় টেলিভিশন-এর রিপোর্টার অপু বণিক; ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর-এর ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভি-এর ভিডিও জার্নালিস্ট ও ইমজার সদ্যসাবেক সভাপতি আশরাফুল কবির, এখন টেলিভিশন-এর রিপোর্টার সন্দীপন চক্রবর্তী শুভ ও বাংলাভিশনের ক্যামেরাপার্সন আজমল আলী।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, পেশাদার ও সদস্যকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আল আজাদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও সাংবাদিক সেলিনা আক্তার চৌধুরী।