শিরোনাম
সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

https://www.emjanews.com/

14071

sylhet

প্রকাশিত

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৫৩

আপডেট

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৭

সিলেট

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৫৩

ছবি: ইমজা নিউজ

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের উদ্যোগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়। শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ বলেন, “সিলেটের সার্বিক উন্নয়ন নিয়ে আমরা যে রূপরেখা দিয়েছি, তা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ধাপ জনগণের স্বার্থকে সামনে রেখে সম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রুটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, `আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।'

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

ইমজার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মন্ত্রীর নেতৃত্বে সিলেট অঞ্চলের শিল্প, বাণিজ্য ও যোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ-কে ইমজার আজীবন শুভাকাঙ্খী সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।