শিরোনাম
সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14086

sylhet

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৩:০৩

আপডেট

০১ মার্চ ২০২৬ ১৩:০৪

সিলেট

ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৩:০৩

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মো. হাফিজ আহমদ।

তিনি জানান, আজ রবিবার সকালে দোহা থেকে ওসমানী বিমানব্ন্দরে ফেরত আসা একটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। 

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে অসংখ্য যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী অনিশ্চয়তায় বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।
আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অবস্থা কত দিন চলমান থাকবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে,  কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জন এবং মন্ত্রণালয়ে আরও ৫০ জনের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।