শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14091

sylhet

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৬:০৭

আপডেট

০১ মার্চ ২০২৬ ১৬:০৮

সিলেট

সিলেটে পুলিশের জালে ৩ যুবক: সাথে মিললো যা

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৬:০৭

সিলেট নগরীতে পৃথক অভিযানে ২৪ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত থেকে রোববার (১ মার্চ) ভোররাত পর্যন্ত দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই সুমন মন্ডল সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক মো. সাদ উদ্দিনের বাসার সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ সিলেট জেলার, কোতোয়ালী থানার, মুন্সিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে আব্দুল মমিন তিহাম (২৬), বর্তমানে লালাদিঘীরপাড় পশ্চিমপাড়া এলাকায় বসবাস করছেন, তাকে আটক করা হয়। পুলিশ বলছে, তার কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

অপরদিকে রোববার (১ মার্চ) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়া সঙ্গীয় ফোর্সসহ বন্দরবাজারের মহাজনপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রনি স্টোর নামীয় একটি দোকানের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার, ছাতক থানার, কৈতক এলাকার মো. হোসেন আহমদের ছেলে তারেক আহমদ (২২), বর্তমানে সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, আম্বরখানা হাউজিং স্টেট এলাকায় বসবাস করছেন এবং চট্টগ্রাম জেলার, জোরারগঞ্জ থানার, মধ্য সোনারপাহাড় এলাকার মো. উকিল ভূইয়ার ছেলে মো. নাজিম (২৪), বর্তমানে সিলেট জেলার, কোতোয়ালী থানার, কালীঘাট এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, তাদের কাছ থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়েরের পর বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।