শিরোনাম
ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন

https://www.emjanews.com/

14092

sylhet

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৬:২৩

আপডেট

০১ মার্চ ২০২৬ ১৬:২৪

সিলেট

রমজানের পরেই শুরু হবে সিটি নির্বাচন: ইসি মাছউদ

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৬:২৩

পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘আশা করছি, শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বাৎসরিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ।

স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যে যেকোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধ।’

কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।