শিরোনাম
সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী

https://www.emjanews.com/

20818

surplus

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ২২:৩৩

অন্যান্য

নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২২:৩৩

ছবি: সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড ও অনুশীলন সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (২২ নভেম্বর) এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।

এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সব শ্রেণির সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক ও স্বত্বাধিকারীদের এ সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতি জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।