সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২২:৪৯
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, লিলুউর রহমান পংকি, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাত ৩টা ২০ মিনিটের দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. আতাউর রহমান। শুক্রবার বিকেল ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণগ্রাম মাদ্রাসাসংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
