শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14234

sylhet

প্রকাশিত

০৮ মার্চ ২০২৬ ১২:৫৯

আপডেট

০৮ মার্চ ২০২৬ ১৩:০৩

সিলেট

সিলেটে শ্যালিকার ছবি-ভিডিও ফেইসবুকে: দুলাভাই গ্রে/ফ/তা/র

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ১২:৫৯

সিলেট মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনায় র‌্যাব-৯ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পদক্ষেপ এবং ভিকটিমের হুমকির বিস্তৃত ঘটনা প্রকাশ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিমের বোনের জামাই রুকন মিয়া প্রায় সময় তার বাড়িতে যাওয়া আসা করতেন। এর সুযোগে রুকন মিয়া ভিকটিমের অজান্তে কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করেন। পরবর্তীতে গোপনভাবে তোলা ছবির ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি ভিকটিমের বোনকে জানালে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ১৭ জুন গতবছরের তারিখে ভিকটিমের বোনকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে। 

পরে রুকন মিয়া ভিকটিমকে শারীরিক সম্পর্ক না রাখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। ভিকটিম ১০ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে রুকন মিয়া ফেইক ফেইসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও প্রকাশ করেন। ঘটনা জানাজানি হলে ভিকটিম মোগলাবাজার থানায় মামলা করেন।

র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজারস্থ সেলিম ডেকোরেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি রুকন মিয়াকে (৩৫) গ্রেফতার করে। সে মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখছে।