https://www.emjanews.com/

14236

sports

প্রকাশিত

০৮ মার্চ ২০২৬ ১৪:২৯

খেলাধুলা

নেইমারের বিরুদ্ধে মা ম লা

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ১৪:২৯

ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার আবারও আইনি ঝামেলায় পড়েছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন ২০২৫ জুলাই থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার হেঁশেল সামলানো সাবেক রাঁধুনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাঁধুনির অভিযোগ, প্রতিদিন তাকে ১৬ ঘণ্টা কাজ করতে হতো এবং ১৫০ জনেরও বেশি লোকের জন্য রান্না করতে হতো। সাধারণ সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা, কিন্তু প্রায়শই তাকে রাত ১১টা বা মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো। নিয়মিত অতিরিক্ত কাজের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসেবে ৪৩ হাজার ইউরো দাবি করছেন, যা দিয়ে নিজের চিকিৎসা করাবেন।

এ ব্যাপারে নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দেননি।